• সমগ্র বাংলা

দোহারে যুবদল কর্মীর মুক্তির দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারের বিলাসপুর ইউনিয়নের কুলছরি এলাকার যুবদল কর্মী রিপন খলিফার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও নির্শত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বিলাসপুর ইউনিয়নের সাধারণ জনগণে ও যুবদলের নেতাকর্মীরা। সোমবার দুপুরে উপজেলার জয়পাড়া কালেমা চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, গত ১৬ ই জুলাই মধ্যরাতে রিপন খলিফাকে তার বসতবাড়ি থেকে বাড়ি থেকে ডেকে নিয়ে মামলার আসামী করা হয়। যে মামলা দেয়া হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।একটি প্রভাবশালী মহলের ইশারায় পুলিশ এমন মামলায় আসামী করেছে বলে অভিযোগ করেন মানববন্ধনকারীরা। মানববন্ধন শেষে কালেমা চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দোহার থানার প্রধান ফটকে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সহ- সাংগঠণিক সম্পাদক আক্তার হোসেন, বিলাসপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক জসিম মোল্লা, জাসাসের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাউল কাশেম, উপজেলা যুবদলের সাবেক সাংগঠণিক সম্পাদক খলিলুর রহমান, সাবেক ছাত্রদল নেতা টগর, ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সহ- সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, পৌরসভা যুবদল নেতা বেপারী নাজমুল আরমান, বিএনপি নেতা দেলোয়ার খন্দকার, সামসুল আলম মোল্লা, শিক্ষার্থী আফরোজা আক্তার আখিসহ আরও অনেকে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo