• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাইয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। 

মেলা উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যা লী বের হয়। র্যা লী শেষে মেলার উদ্বোধন করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলাটি চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ সেলিনা পারভীন-এর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপা রানী চৌহান স্বাগত বক্তব্য দেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপা রানী চৌহান তাঁর স্বাগত বক্তব্যে বলেন, "জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়াই এই মেলার প্রধান উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, এই মেলা কৃষকদের মাঝে নতুন উদ্ভাবনী ধারণা ছড়িয়ে দিতে সাহায্য করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।"

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "ঈশ্বরগঞ্জের কৃষি উন্নয়নে এই মেলা একটি মাইলফলক। জলবায়ু-স্মার্ট কৃষি প্রযুক্তি গ্রহণ করে আমাদের কৃষকরা আরও বেশি উৎপাদনশীল হতে পারবেন এবং দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সরকার কৃষকদের পাশে আছে এবং সবসময় তাদের সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহীন, ঈশ্বরগঞ্জ অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল ওয়াহেদ খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা আজাদ সুমী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকু প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরাও উপস্থিত ছিলেন।

এই মেলায় বিভিন্ন স্টলে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির প্রদর্শনী, নতুন জাতের বীজ, আধুনিক সেচ পদ্ধতি এবং অন্যান্য কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে। মেলা পরিদর্শনে আসা কৃষকরা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারছেন এবং কৃষি বিশেষজ্ঞদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। আশা করা হচ্ছে, এই মেলা ঈশ্বরগঞ্জের কৃষকদের মধ্যে জলবায়ু-সহনশীল কৃষি পদ্ধতির প্রয়োগে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। এছাড়াও মেলায় কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ক ১০টি স্টল ও ১০টি নার্সারী অংশ গ্রহন করে। 

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo