ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর এলাকা থেকে ১ হাজার ৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লক্ষ ৮২ হাজার ৫'শ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রৌমারী থানা সূত্রে জানা যায়, রোববার রাতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে রৌমারী থানার একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রৌমারী থানাধীন ৫ নং যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া এলাকায় কতিপয় মাদক কারবারি নিজ বসতবাড়িতে ইয়াবা বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ১ লক্ষ ৮২ হাজার ৫০০ শত টাকা জব্দ তালিকা মূলে উদ্ধারসহ মাদক কারবারি মোঃ বাবুল মিয়া (৩২) ও মোছাঃ মর্জিনা খাতুন (৪৩)কো গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃদের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য রৌমারী থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে জানা যায়। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...
নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

মন্তব্য (০)