• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় আলোচিত কাউন্সিলর আমিনুল গ্রেপ্তার: আদালতে ডিম নিক্ষেপ বিক্ষুব্ধ জনতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাবেক পৌর কাউন্সিলর ও আলোচিত যুবলীগ নেতা আমিনুল ইসলামকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হয়েছে। রোববার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে আদালতে নেওয়া হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা গ্রেপ্তার আমিনুলকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের পাশাপাশি তার ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন।

এর আগে ঢাকার গুলশানের নিকেতন এলাকা থেকে শনিবার বিকেলে আমিনুলকে গ্রেপ্তার করে ইন্সপেক্টর ইকবাল বাহারের নেতৃত্বাধীন জেলা গোয়েন্দা শাখার আভিযানিক দল। গ্রেপ্তার আমিনুল শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ও বগুড়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। এক সময়ের প্রভাবশালী এই যুবলীগ নেতা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহীন হত্যা মামলার প্রধান আসামি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া ৯ হত্যা মামলার আসামি তিনি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন। রবিবার তাকে আদালতে নেওয়ার পর পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন জানালে সদরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান গ্রেপ্তার আমিনুলের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আমিনুল প্রসঙ্গে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ জানান, "কমরউদ্দিন বাঙ্গি হত্যা মামলার পাশাপাশি গ্রেপ্তার আমিনুল ইসলামের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এসব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।"
এ প্রসঙ্গে বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, গ্রেফতার আসামিকে আদালতে নেয়া হলে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। কিন্তু সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ নির্বিঘ্নেই আসামী আমিনুলকে আদালতে নেয়া হয়েছে। বিজ্ঞ আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo