• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে মাদক বিরোধী অভিযান: নারী সহ ৩ কারবারি আটক

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশের পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে নারী সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ও ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে বুধবার (৯ জুলাই) দুপুরে ও রাতে উপজেলা বোয়ালী, করান ও তুমলিয়া গ্রামে এসব অভিযান পরিচালিত হয়।

আটক মাদক কারবারিরা হলো উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী গ্রামের অতুল রোজারিওর স্ত্রী পারুল রোজারিও (৫০), নাগরী ইউনিয়নের ছোট করান গ্রামের মৃত জজ গমেজের ছেলে নিলয় গমেজ (২৫) ও কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলী শেখের ছেলে মানুন শেখ ওরফে ব্লক মামুন (৪৫)।

ওসি আলাউদ্দিন জানান, আটককৃত সকলে এলাকার চিহ্নিত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় পারুলকে ১৫ লিটার, নিলয়কে ৩০ লিটার চোলাই মদ ও ব্লক মামুনকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আটক করা হয়।     

ওসি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি পৃথক মামলা (নম্বর- ৯, ১০ ও ১১) দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo