• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে মাদক বিরোধী অভিযান: যুবকের ৪ মাস বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১টি মামলায় মো. নয়ন (২০) নামের এক যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৬ জুলাই) বিকেলে এ দণ্ডাদেশ প্রদান করেন কালীগঞ্জ উপজেলা কালীগঞ্জ নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। 

সাজাপ্রাপ্ত যুবক নযন উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের মফিজউদ্দিনের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামে অভিযান চালায়। এ সময় নয়নকে গ্রেফতারসহ তার কাছ থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী দোষী প্রমাণিত হওয়ায় নয়নকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

ভ্রাম্যমান আদাল পরিচালাকালে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল, বেঞ্চ সহকারী মো. আলামিন ভূইয়া প্রমুখ।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo