• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ রিমেজ (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তারকৃত তানভীর আহমেদ রিমেজ উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের বদরুল আলমের ছেলে। তানভীর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উলিপুর উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন।

‎‎পুলিশ জানায়, রোববার(২৯ জুন) দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরশহরের যমুনা ব্যাংকের সামনে থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয়। তিনি ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করে আসছিলো। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের অভিযোগ রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ রিমেজ'র বিরুদ্ধে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানভীরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo