ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পাবর্তীপুরে উপজেলা চত্তরের পুকুরে গোসলের সময় গভীর পানিতে তলিয়ে ২জন মাদ্রাসা ছাত্রীর প্রাণহানি ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে প্রাণহানির ওই ঘটনা ঘটেছে।
পাবর্তীপুর মডেল থানার উপ পরিদর্শক দ্বীনেশ চন্দ্র বর্মন জানান, মাদ্রসায় ক্লাশ শেষে বাড়ীতে ফিরে পাড়াপড়সি অন্যান্য শিশুদের সাথে উপজেলা চত্তরের পুকুরের গোসল করছিল মুশফিকা আক্তার মিম এবং আছিয়া মোবাশ্বিরা নামে আরো দুই শিশু।কিন্তু তারা সাতার না জানায় গভীর পানিতে তলিয়ে মারা গেছে ।
মুশফিকা আক্তার মিম (৯) উপজেলা চত্তর সংলগ্ন হুগলিপাড়ার মোশাররফ হোসেনের মেয়ে। সে মাদ্রসার ২য় শ্রেণির ছাত্রী। আছিয়া মোবাশ্বিরা (৭) একই মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্রী।
থানার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, দুই শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফন কাফনে ময়না তদন্ত ছাড়াই অভিভাবকের কাছে লাশ তুলে দেওয়া হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)