ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহরের কামারপাড়া এলাকা থেকে অপহরণকারীদের কবল থেকে গোলাম রব্বানী নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে উদ্ধার করেছে সেনাবাহিনী ও র্যাব’র যৌথ টহল দল। তিনি বগুড়ার কমরউদ্দিন সরকারি কলেজের সাবেক শিক্ষক।
জানা গেছে, অপহরণকারীরা তাকে আটকে রেখে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। গোপন সূত্র ও তথ্যপ্রযুক্তির সহায়তায় লেফটেন্যান্ট আল ফাহাদের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি যৌথ টহল দল দ্রুত ঘটনাস্থলের কাছে পৌঁছালে অপহরণকারীরা ভিকটিমকে ফেলে পালিয়ে যায়। এতে গোলাম রব্বানী বিনা আঘাতে উদ্ধার হন। বর্তমানে বগুড়া সদর সেনা ক্যাম্প ও র্যাব সদস্যরা অপহরণকারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে যৌথ অভিযান চালিয়ে যাচ্ছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)