ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকেও রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলে। এ অবস্থায় গাজার চারপাশে সতর্কতা জারি করা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতির বরাতে শনিবার (১৪ জুন) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, এদিন দুটি রকেট একটি খোলা জায়গায় পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে আইডিএফ। তবে, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ইসরায়েল ও ইরানের মধ্যে রাতভর তীব্র হামলা পাল্টা হামলার পর গাজা থেকে এই রকেট হামলা চালানো হয়।
এদিকে ইসরায়েলে হামলার জন্য ইরানের প্রশংসা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার ইসরায়েলে ইরানের পাল্টা হামলার পর হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিশেক বলেছেন, আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিনা শাস্তিতে যে পার পাওয়া যায় না, তা প্রমাণ করে দিয়েছে ইরান।
রিশেক বলেন, ইসরায়েলকে শক্ত জবাব দেওয়ার মধ্য দিয়ে ইরান প্রমাণ করেছে, কোনো ঔদ্ধত্যই বিনা জবাবে পার পায় না, কোনো আগ্রাসনই শাস্তি ছাড়া পার পায় না।
তিনি আরও বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যত উচ্চ ধারণাই থাকুক না কেন, ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠিকই ভূখণ্ডটির ভেতরে ঢুকে সফলভাবে লক্ষ্যভেদ করেছে। ইসরায়েলকে জবাব দেওয়ার মধ্য দিয়ে ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আর তা হলো, যে–ই হামলা করুক, তাকে মূল্য চুকাতে হবে।
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বউফোর্ট...
নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...
নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...
নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

মন্তব্য (০)