• বিনোদন

লাইফ সাপোর্টে যমজ’ খ্যাত অভিনেত্রী তানিন সুবহা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ গুরুতর অসুস্থ যমজ’ খ্যাত অভিনেত্রী তানিন সুবহা। ধানমন্ডির একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে অভিনেত্রীকে। মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তানিন সুবহার মা তাসলিমা।  

জানা গেছে, গতকাল সোমবার (২ জুন) হঠাৎ তানিনের বুকে ব্যথা শুরু হয়। এরপর বেশ কয়েকবার বমি করলে অবস্থার অবনতি হয়। অসুস্থ হয়ে পড়লে অভিনেত্রীকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন তানিন। এরপর সোমবার সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে বনশ্রীর একটি বেসরকারী হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ধানমন্ডির বেসরকারী এক হাসপাতালে নেয়া হয়। এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে।

তানিন সুবহা দুই যুগ ধরে শোবিজে কাজ করছেন। নাটক দিয়ে তার অভিনয়জীবন শুরু। বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়াতে অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরো বেশকিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তানিন। 

মন্তব্য (০)





image

সাহস থাকলে সামনে এসে কথা বল, আসিফকে ওমর সানী

বিনোদন ডেস্ক : গত মাসে একটি ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে ম...

image

কাজ সংকটের কারণে শিল্পীরা দেশের বাইরে চলে যাচ্ছেন: মিশা স...

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের অনেক তারকা কাজ সংকটের কারণে দেশে...

image

ময়ূরীর জন্মদিনে মেয়ে মাইমুনার স্ট্যাটাস ভাইরাল

বিনোদন ডেস্ক : এক সময়ের ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির আলোচিত নায়িকা ময়ূরী ব...

image

‎কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২ অনুষ্ঠানে পুরস্কৃত হল...

বিনোদন প্রতিবেদকঃ চট্টগ্রাম রেডিসন ব্লুতে   জ...

image

কখনো ভাবিনি জীবনে এমন কাউকে পাব: আমির খান

বিনোদন ডেস্ক : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান ৬০ বছর বয়সে...

  • company_logo