• বিনোদন

‘রাক্ষস’ থেকে ‘বিদায়’, টানা তিন সিনেমায় কস্টিউমে ঝড় তুলতে আসছেন মেফসির আয়াজ

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদকঃ এ প্রজন্মের কস্টিউম ডিজাইনার মেফসির আয়াজ। ২০২২ সালে মিস্টার অ্যান্ড মিস ফ্রেশ লুক পেজেন্টে অংশগ্রহণ করে প্রথম রানার আপ হয়েছিলেন। অভিনয়ে না এসে চলে এলেন কস্টিউম ডিজাইনে। ঈদে ‘বে’ ব্র্যান্ডের কাজের মাধ্যমে তার যাত্রা শুরু হয় ২০২৩ সালে। বর্তমানে তিনটি সিনেমার কস্টিউম ডিজাইনার হিসেবে যুক্ত আছেন আয়াজ।
আয়াজ বললেন, মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমায় কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করছি। প্রযোজক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেয়েছি। এটিই আমার প্রথম বাণিজ্যিক কাজ। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিভিন্ন লোকেশনে শ্যুটিং করেছি। আশা করি কস্টিউম ও লুক দর্শকের ভালো লাগবে। 
ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রাক্ষস’ – এর লুকের প্রশংসা শোনা যাচ্ছে। সে জন্য অন্যরকম আনন্দ কাজ করছে আয়াজের মনে। 
জানা গেছে, কোরবানির ঈদে মুক্তি পাবে মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ সিনেমাটি। এখানেও কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন আয়াজ। সিনেমাটির ২০ ভাগ শ্যুটিং এখনও বাকি আছে।  এ ছাড়া মুনতাসির হাসিবের ‘অনির্বাণ’ – ও আছে মুক্তির অপেক্ষায়। 
ফ্যাশন ডিজাইনে পেশা গড়ে নেয়া প্রসঙ্গে আয়াজ বললেন, ছোটবেলা থেকেই ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখেছি। অন্যকে সুন্দরভাবে প্রস্তুত করতে ভীষণ ভালো লাগে। গ্র্যাজুয়েশন করেছি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে। তাই মনে হয়েছে কস্টিউম ডিজাইন উপযুক্ত পেশা। 
মেসফির আয়াজ একটি ফ্যাশন ব্র্যান্ডের ক্রিয়েটিভ ডিজাইনার হিসেবে কাজ করছেন। প্রায় ৫০টির বেশি বিজ্ঞাপনচিত্রে কস্টিউম ডিজাইনের কাজ করেছেন তিনি। গড়ে তুলেছেন নিজস্ব ব্র্যান্ড ‘দ্য কস্টিউম অ্যানাটমি’। তিনি নিজের মেধাকে নিয়ে যেতে চান আন্তর্জাতিক পর্যায়ে। 
যাদের হাত ধরে নিজের অবস্থান গড়ে তুলেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়াজ বললেন, রাজন তালুকদার ভাই বে’র কাজ না দিলে এখানে ক্যারিয়ার শুরু করতে পারতাম না। বাংলালিঙ্কের প্রজেক্টে নিয়েছিলেন মাইনউদ্দিন সিয়াম ভাই। এ কাজ না করলে নিজের মেধা ও সক্ষমতা সম্বন্ধে ধারণা হতো না। আমি কৃতজ্ঞ আশিক আলম ভাইয়ের প্রতি। আর অবশ্যই রিয়েল এনার্জি প্রোডাকশনের সুমি আপার প্রতি অশেষ কৃতজ্ঞতা। তিনি আমার স্বপ্নকে এক ধাপ এগিয়ে নিয়েছেন।
উল্লেখ্য, আয়াজের অন্যান্য কাজের মধ্যে রয়েছে বাংলালিঙ্ক, এয়ারটেল, অ্যাপেক্স, বাটা, ভিভো, ওয়ালটন ইত্যাদির বিজ্ঞাপনচিত্র। এ ছাড়া মিউজিক ভিডিও, নাটকসহ বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন তিনি।

মন্তব্য (০)





image

মঞ্চে গান ফাঁকি দিয়ে শুধু ঠোঁট নাড়ানো গায়কদের ধুয়ে দিলেন...

বিনোদন ডেস্ক : টিকিটের দাম দিয়ে দর্শকরা শিল্পীর গান শুনতে আসেন, কেবল তার উপস্থিতি দেখতে নয়&mda...

image

মঞ্চে গান ফাঁকি দিয়ে শুধু ঠোঁট নাড়ানো গায়কদের ধুয়ে দিলেন...

বিনোদন ডেস্ক : টিকিটের দাম দিয়ে দর্শকরা শিল্পীর গান শুনতে আস...

image

স্তন ক্যানসারে আক্রান্ত জনপ্রিয় বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক : ‘সেক্রেড গেমস’ ও ‘ব্ল্যাক ও...

image

‘ড্রাইভারের সঙ্গে পরকীয়ার’ অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায...

বিনোদন ডেস্কঃ এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন ডলি সায়ন্তন...

image

সহশিল্পীকে মারধরের অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন তিশা

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন তা...

  • company_logo