• বিনোদন

গুলশানে পথচারীকে মারধর, রুশ-বাংলা মডেল মনিকাকে আইনি নোটিশ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢাকার গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এই নোটিশ পাঠান।

নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে এ ধরনের অশালীন ও বিতর্কিত কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও ও কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, মনিকা কবিরের বাংলাদেশে অবস্থানের বৈধতা সম্পর্কেও ব্যাখ্যা দিতে হবে। বিশেষ করে তার ওয়ার্ক পারমিট এবং বৈধ ভিসা রয়েছে কি না, সে সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে বলা হয়েছে।

 এতে উল্লেখ করা হয়, সাত দিনের মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ-১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন কথিত রুশ-বাংলা মডেল মনিকা কবির।

ঘটনাটির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়।

মন্তব্য (০)





image

গ্ল্যামারাস রূপে ধরা দিলেন মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজের অভিনয় দক্ষতা দ...

image

সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন, প্রশ্ন শবনম ফারিয়ার

বিনোদন ডেস্ক : দেশে কয়েকদিনের তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে...

image

অভিনেত্রী তিথিকে সাইবার বুলিং ও হত্যার হুমকি, থানায় জিডি

বিনোদন ডেস্ক : অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকর...

image

সময় এখন নারীদের এগিয়ে যাওয়ার

বিনোদন প্রতিবেদকঃ হতাশ হওয়া যাবে না। নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। স...

image

স্ত্রী সংগীতার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে যা বললেন বিজয়

নিউজ ডেস্ক : সম্প্রতি চেন্নাইয়ে এক প্রযোজকের ছেলের বিয়ের অনু...

  • company_logo