• বিনোদন

বাচসাস’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • বিনোদন

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হয়েছে দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ইফতার ও দোয়া মাহফিল। শনিবার (৭ মার্চ) সংগঠনটির আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে এসেছিলেন চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত জগতের অনেক তারকা।

‎আয়োজন নিয়ে বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘প্রতি বছরের মতো এবারও বাচসাস-এর সদস্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে আমরা সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার চেষ্টা করেছি। বাচসাসকে এগিয়ে নেওয়ার আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
‎আয়োজনে সহযোগিতা করে পাশে ছিল দোয়েল ওটিটি, ধ্রুব মিউজিক স্টেশন, স্টার সিনেপ্লেক্স, ডিজিটাল খবর, গাঙচিল মিউজিক, হিশাম মাল্টিমিডিয়া, স্টেপ, ই টপ ম্যাট্রেস, আদ্রিয়ান প্রোডাকশন, এ এ, বিশ্বাস টকিজ প্রমুখ।

‎এসময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি লিটন রহমান, সালাম মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু হুরায়রা মুরাদ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম লিটন, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া। কার্যনির্বাহী সদস্য  শাকিল হোসেন, সাজু আহমেদ, হাফিজ রহমান, পান্থ আফজাল ও নিয়াজ মোর্শেদ শুভ।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরে উপ-প্রেস সচিব (ডিপিএস) জাহিদুল ইসলাম রনি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, জাসাস-এর সদস্য সচিব জাকির হোসেন রোকন, প্রখ্যাত নির্মাতা, লেখক ও স্থপতি শাকুর মজিদ, চিত্রনায়িকা নূতন, অভিনেতা আজিজুল হাকিম, লেখিকা জিনাত হাকিম, চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ডি এ তায়েব, কোষাধ্যক্ষ কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য রুমানা ইসলাম মুক্তি, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, নির্বাহী সদস্য চুন্নু, সনি রহমান, চিত্রনায়ক নিরব হোসেন, কায়েস আরজু, অভিনেতা শিবা সানু, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী, চিত্রনায়িকা আঁচল আঁখি, রোমানা নীড়, রিয়েলি, সংগীতশিল্পী ইথুন বাবু, মৌসুমী আক্তার সালমা, সৈয়দ অমি, অভিনেতা ও নির্দেশক সাজ্জাদ হোসেন দোদুল, অভিনেত্রী ও নির্দেশক রাশেদা চৌধুরী লাজুক, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, নৃত্য পরিচালক ইউসুফ খান, নির্মাতা ছটকু আহমেদ, গাজী মাহবুব, দেবাশীষ বিশ্বাস, জুলফিকার জাহেদী, বুলবুল বিশ্বাস, জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন, প্রযোজক ফরমান আলী, অভিনেতা হারুন রশিদ বান্টি, অনুভব মাহবুব প্রমুখ।

মন্তব্য (০)





image

সময় এখন নারীদের এগিয়ে যাওয়ার

বিনোদন প্রতিবেদকঃ হতাশ হওয়া যাবে না। নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। স...

image

স্ত্রী সংগীতার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে যা বললেন বিজয়

নিউজ ডেস্ক : সম্প্রতি চেন্নাইয়ে এক প্রযোজকের ছেলের বিয়ের অনু...

image

এবার ‘লেডি গ্যাংস্টার’ হয়ে আসছেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ভালোবাসা দিবস, ঈ...

image

‘আমি খুব খুশি অন্যভাবে তোমার সঙ্গে দেখা করেছি’

বিনোদন ডেস্ক : টিভি পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয় থেকে ...

image

‘রাক্ষস’ থেকে ‘বিদায়’, টানা তিন সিনেমায় কস্টিউমে ঝড় তুলতে...

বিনোদন প্রতিবেদকঃ এ প্রজন্মের কস্টিউম ডিজাইনার মেফসির আয়াজ। ...

  • company_logo