• অপরাধ ও দুর্নীতি

চাটমোহরে ঘুমন্ত শিশুকে নদীতে ফেলে হত্যা: নাটক সাজিয়ে বিচার চাইলেন মা!

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ঘুমন্ত অবস্থায় পাঁচ মাস বয়সী মেয়েকে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। হত্যার পর মেয়েকে খুঁজে না পাওয়া ও বিচার দাবিতে নাটক সাজান তিনি। পরে পুলিশের তদন্তের সামনে আসে আসল ঘটনা। 

পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামে ঘটেছে এমন ঘটনা। 

সোমবার (২ জুন) সকাল দশটার দিকে চাটমোহর থানায় এক সংবাদ সম্মেলনে এসব জানান চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার। 

পুলিশ জানায়, শুক্রবার (৩১ মে) সকালে শিশুটির মৃত্যুর পর হত্যার রহস্য তদন্তে এসব তথ্য বেরিয়ে আসে। অভিযুক্ত শ্রাবন্তী বিশ্বাস ওই এলাকার কমল মন্ডলের স্ত্রী। নিহত শিশু সোহাগী রানী তাদের সন্তান। 

সংবাদ সম্মেলনে বলা হয়, গত শুক্রবার (৩১ মে) সকাল আটটার দিকে পাঁচ মাস বয়সী কন্যা শিশু সোহাগী রাণীকে নিজ বাড়ির চৌকিতে শুয়ে রেখে পাশের বাড়িতে গরুর খড় আনতে যান মা শ্রাবন্তী বিশ্বাস। পরে ফিরে এসে দেখেন তার শিশু কন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খোঁজাখুজি শুরু করেন। পরবর্তীতে পাশের বড়াল নদীতে উপর হওয়া অবস্থায় শিশুর মরদেহের সন্ধান মিলে। 

এ ঘটনায় ব্যাপক আহাজারিতে পরিবেশ ভারী করে ফেলেন মা শ্রাবন্তী বিশ্বাস। এমনকি নিজেই হত্যা মামলা করতে চান। কিন্তু তার কথাবার্তায় অসঙ্গতা দেখা দিলে ঘটনা তদন্তে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আসল তথ্য বেরিয়ে আসে। 

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, মা শ্রাবন্তী বিশ্বাস নিজেই মেয়েকে হত্যা করেছেন। সাংসারিক অশান্তী, মানসিক অস্থিরতায় শিশু মেয়ে পালনে নিজেকে মানিয়ে নিতে না পারায় অস্বচ্ছ মনোভাবের জায়গা থেকে ঐদিন সকালে ঘুমন্ত শিশুকে ফেলে দেন। পরে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার বলেন, ঘটনাটিকে নাটকীয় রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন ঘাতক মা শ্রাবন্তী বিশ্বাস। মেয়েকে হত্যা করে বিচার দাবিতে নিজেই হত্যা মামলা করতে চেয়েছিলেন। কিন্তু আমাদের কাছে তার রহস্য ধরা পড়ে। এ ঘটনায় নিহত শিশুর বাবা বাবা কমল মন্ডল বাদী হয়ে শ্রাবন্তী বিশ্বাসকে আসামি করে একটি হত্যা মামলা করলে তাকে আটক করে রবিবার (১ জুন) কারাগারে পাঠানো হয়।

স্থানীয়দের মতে, এ ঘটনা শুধু একটি শিশুর মৃত্যু নয় এটি সমাজে গভীর পারিবারিক সংকট ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় নতুন করে প্রশ্ন তুলেছে।

 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

image

বগুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ...

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার একটি গ্রামে মানসিক ভারসা...

  • company_logo