• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে ইজিবাইকের চালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালক ফারুক তালুকদার(৪০) হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেক কে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২মাসেে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় বিচারক।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত ২য় এর বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। রায়ের সময় দুই জন আসামী উপস্থিত থাকলেও বাকী দুই জন পলাতক ছিল।

সাজা প্রাপ্ত আসামীরা হলো রাজবাড়ি সদর উপজেলার আনিছ মল্লিক, সহিদ শেখসহ পলাতক আসামী শাহজাহান শেখ ও মোঃ শামীম ওরফে ভাগ্নে শামীম। 

পরে উপস্থিত আসামীদের কে পুলিশ পাহারায় জেল হাজতে পাঠানো হয়। 

মামলা সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ি সদর উপজেলার পাচুরিয়া গ্রামের মৃত সিদ্দিক তালুকদারের ছেলে ফারুক তালুকদার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতেও বাড়ি ফিরে না আশায় বিভিন্ন স্থানে খোজাখুজির এক পর্যায়ে ৭ মার্চ সকালে ফরিদপুর জেলার লক্ষ্মীদাসের হাট এলাকায় রাস্তার পাশে অটো চালক ফারুক তালুদারের লাশের সন্ধান পাই। 

এই ঘটনায় নিহতের ভাই হান্নান তালুকদার বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা ও ইজিবাইক ছিনতায়ের মামলা দায়ের করে। 

রায়ের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২য় এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ রফিকুল ইসলাম জানান, ইজিবাইক ছিনতাই করতে চালক কে কুপিয়ে হত্যার মামলায় দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য প্রমান শেষে আদালত আজ চার আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদন্ডের আদেশ দেন। এদের মধ্যে সাজা প্রাপ্ত পলাতক দুই আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন বিচারক।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo