• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে ৭৭৬ পিস ইয়াবাসহ আটক ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার ঈশ্বরগঞ্জ পৌরসভার মুক্তিযোদ্ধা চত্বর থেকে ৭৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই যুবককে আটক করা হয়। আটক উজ্জ্বল (৩০) নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উজ্জ্বল ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার চিহ্নিত মাদক কারবারি সবুজ মিয়ার কাছ থেকে চার প্যাকেট ভর্তি ইয়াবা ট্যাবলেট নিয়ে ময়মনসিংহ হতে কিশোরগঞ্জগামী ‘শ্যামল ছায়া’পরিবহনে উঠে ঈশ্বরগঞ্জ আসে। একই বাসে থাকা অপর এক যাত্রী হাসান (২৮) নামের এক যুবক ও তার সাথে নেমে তাকে মহাসড়কের পাশে চা স্টলে আটকে রাখে। পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ইয়াবা সহ উজ্জ্বলকে থানায় নিয়ে যায়। থানায় উজ্জ্বলের কাছ থেকে উদ্ধারকৃত প্যাকেট খুলে গণনা করে ৭৭৬ পিচ ইয়াবা পাওয়া যায়। থানায় জিজ্ঞাসা বাদের সময় উজ্জ্বল জানায় দীর্ঘদিন ধরে শম্ভুগঞ্জ থেকে ইয়াবা এনে ঈশ্বরগঞ্জে ত্রিশালের এক পার্টির কাছে অর্থের বিনিময়ে হাত বদল করে আসছিল।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “ধৃত যুবকের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেই তথ্যের ভিত্তিতে মাদকচক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

image

বগুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ...

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার একটি গ্রামে মানসিক ভারসা...

  • company_logo