• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়ায় ২ ইটভাটাকে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড় থেকে মাটি কেটে ইট ভাটায় সরবরাহের অভিযোগে অভিযান চালিয়ে দুই ইট ভাটার ম্যানেজারের প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছনখোলা চূড়ামণি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

জরিমানা প্রদানকারী দুই ম্যানেজার হলেন, এইচ.এ.বি’র ম্যানেজার রাবেত ইসলাম (৩৮) ও এম.বি.এফ’র মানিক দেবনাথ (৩৬)।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, এওচিয়া ইউনিয়নে ছনখোলায় পাহাড়ি টিলার মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগ পায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি)। এর প্রেক্ষিতে এইচ.এ.বি ও এম.বি.এফ নামক ইটভাটায় অভিযান চালালে এর সত্যতা পাওয়া যায়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর সংশ্লিষ্ট ধারায়  দুই ইটভাটার দুই ম্যানজারের প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র রসায়নবিদ জান্নাতুল ফেরদৌস। এতে থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীরা সহায়তা করেন।

এসি ল্যান্ড ফারিস্তা করিম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo