• অপরাধ ও দুর্নীতি

পাবনায় ৭৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি সহ আটক ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বাড়ির আঙিনায় মাটির নিচে পুঁতে রেখেছিলেন ৭৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি। স্বপ্ন ছিল গোপনে কালোবাজারে বিক্রি করে বিপুল অর্থের মালিক হবেন রাজু আহমেদ বাবু (৪৮)। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ আর হলো না। অবশেষে ধরা পড়লেন র‍্যাবের হাতে।

পাবনার আমিনপুরে ঘটেছে এমন ঘটনা। যৌথবাহিনী অভিযান চালিয়ে ৭৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি জব্দ ও জড়িত অভিযোগে রাজু আহমেদ বাবুকে আটক করেছে র‍্যাব।

সোমবার (১৯ মে) বিকেল পাঁচটার দিকে ওই অভিযান চালায় পাবনা ও কুষ্টিয়ার র‍্যাব সদস্যরা। আটক রাজু আহমেদ বাবু আমিনপুর থানার কাজি শরীফপুর গ্রামের মৃত মোকছেদ শেখের ছেলে।

র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর মো. ফারহান-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশে পাবনা এবং কুষ্টিয়া র‍্যাব পাবনার আমিনপুর থানার চক আব্দুস শুকুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্ত রাজু আহমেদ বাবুকে আটক করা হয়। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী বাড়ির আঙিনা খুঁড়ে একটি ৭৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি জব্দ করে র‍্যাব সদস্যরা।

র‍্যাব-কমান্ডার মেজর ফারহান-উজ-জামান আরও জানান, আটক রাজু আহমেদ বাবুকে জব্দকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo