• অপরাধ ও দুর্নীতি

কালিয়াকৈরে তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে লুটপাট

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

 কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সোমবার দিবাগত গভীর রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার নামাশুলাই এলাকায় কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত একটি বাড়িতে মুখোশধারী ডাকাতদল এ তাণ্ডব চালায়।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্যমতে, একই বাড়িতে বসবাসকারী তিন ভাই—বাবুল, ইব্রাহিম ও আলম—এর বাড়িতে একে একে হানা দেয় ডাকাতরা। প্রথমে তারা দ্বিতীয় তলায় অবস্থানরত এক ভাইয়ের দরজা ভেঙে ভেতরে ঢুকে তার হাত-পা বেঁধে লুটপাট চালায়। পরে তাকে দিয়ে নিচতলার দরজায় কৌশলে নক করিয়ে একইভাবে আরেকজনকে বেঁধে ফেলে। এরপর শেষ ভাইয়ের রুমেও একই কৌশলে ঢুকে সবাইকে আটক রেখে পুরো বাড়িতে লুটপাট চালায় ডাকাতদল।

তারা মুখোশ পরিহিত ছিল এবং দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি ছড়ায়। প্রায় আধা ঘণ্টা তাণ্ডব চালিয়ে তারা রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরিবারের দাবি, ডাকাতরা প্রায় ১৭-২০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১,৫০,০০০ টাকা লুট করে নিয়ে গেছে। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন তিনি।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo