• লিড নিউজ
  • আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন বন্দুকধারী নিহত হয়েছে। ওই এলাকায় আরও একজন বন্দুকধারী লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

বন্দুকধারীদের সঙ্গে কুলগাম এবং বনাঞ্চলীয় এলাকা শোপিয়ানে এই হামলার ঘটনা ঘটে। সেনাবাহিনী এবং প্যারামিলিটারির সঙ্গে বন্দুকধারীদের প্রায় দুই ঘণ্টা ধরে গোলাগুলি চলে। গোয়ন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। 

মঙ্গলবার (১৩ মে) ভারতীয় সেনাবাহিনী এক্স পোস্টে জানিয়েছে, ‘রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী শোপিয়ানের শোয়েকাল কিলারে বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় বন্দুকধারীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ব্যাপক গুলি চালায়। পরে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে তিন বন্দুকধারী নিহত হয়। অপারেশন এখনও চলমান রয়েছে।’ 

পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটিতে ‘অপারেশন সিঁদুর’ চালানোর পরই কাশ্মীরে আবারও বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটল। 

এদিকে গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপারেশন সিঁদুরের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, এই অপারেশনের ফলে সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন এক অধ্যায় তৈরি হয়েছে। 

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...

image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

  • company_logo