• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পাবনায় বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ: অবিস্ফোরিত ককটেল উদ্ধার

  • Lead News
  • সমগ্র বাংলা

পাবনায় বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ: অবিস্ফোরিত ককটেল উদ্ধার ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ।

 

রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

 

অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওয়াজ উদ্দিন বলেন, রাত ২টার দিকে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কার্যালয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনার পর আমরা থানায় খবর দিয়েছি।

 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, “ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

 

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আ. আজীজ। তিনি অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

 

ওসি সফিকুল ইসলাম আরও জানান, দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। তবে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

চন্দনাইশে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত--আলহাজ্ব শ...

চট্টগ্রাম প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ...

image

নারায়ণগঞ্জ শহরে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরে রায়হান (৪০) নামে এক যু...

image

চরমপন্থীদের কোটি টাকার প্রকল্প এখন ভূতের বাড়ি!

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চরমপন্থীদের পূর্নবাসনের লক্...

image

মানিকগঞ্জ হাসপাতালে স্বামীকে ভয়ভীতি দেখিয়ে স্ত্রীকে ধর্ষণ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : যাত্রাপথে রাত গভীর হওয়ায় নিরাপদ ...

image

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ২০২০ সালে দায়ের হওয়া একটি মাদ...

  • company_logo