• অপরাধ ও দুর্নীতি

অনলাইনে কম দামে মোটরসাইকেল বিক্রি, ব্যবসার আড়ালে ছিনতাই চক্র!

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

 

চট্টগ্রামের মিরসরাইতে অনলাইন ব্যবসার আড়ালে নগদ টাকা ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। এই চক্রটি সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে অনলাইনে ব্যবসার আড়ালে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল বলে জানায় মিরসরাই থানা পুলিশ।

গত সোমাবার চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড নিবাসী মকিমাবাদ গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী নাছিমা বেগম (৪০) মিরসরাই থানায় ৮ জন এজাহার নামীয় এবং অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়। মামলায় আটককৃত আসামিরা হলেন মো. ওয়াছি আলম শান্ত (১৯), মো. সবুজ (২০), মো. আরিফুল ইসলাম (১৯), মো. সোহেল রানা (২০), মো. রিয়াজ হোসেন (১৯), তারিকুল ইসলাম রিফাত (১৯), মো. হৃদয় (১৯)।

পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে গত সোমবার সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে মিরসরাই থানাধীন মিরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের সামনে চট্টগ্রাম-ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার ওপর ৭ জন আসামি পরস্পর যোগসাজশে অনলাইনে কম দামে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেয়। অনলাইনে বিজ্ঞাপন দেখে ভুক্তভোগী মোটরসাইকেল ক্রয় করতে টাকা নিয়ে আসলে আসামিরা মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে নগদ টাকা ছিনতাই করে। পরে মিরসরাই থানায় এসে ভুক্তভোগী এজাহার দায়ের করলে ঘটনার প্রেক্ষিতে দ্রুত বিচার আইনে মামলা রুজু করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান। মামলার শেষে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ৭ জনকে আসামিকে আটক করে মিরসরাই থানা পুলিশ। 

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, অনলাইনে প্রতারনা ও নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৭জন আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

 

মন্তব্য (০)





image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

image

পঞ্চগড়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা! স্ত্রী আটক

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর...

image

নড়াইলে ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকার অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নড়াইল প্রতিনিধি : নড়াইল পৌরসভার একটি মাদরাসায় ৬ শিশু ছাত্রক...

image

পাবনায় ডিবির ঝটিকা অভিযান: তিন স্থানে গ্রেপ্তার ৫

পাবনা প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স&rsquo...

  • company_logo