ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সেনাবাহিনী ফের সংঘর্ষবিরতির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী। আজ রোববার (২৭ এপ্রিল) সরকারি সূত্রে এই তথ্য জানানো হয়েছে। খবর দ্য হিন্দুর।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাত থেকে শুরু করে টানা তৃতীয় রাত পাকিস্তান ‘উসকানিমূলক গুলিবর্ষণ’ চালিয়েছে। ‘দ্য হিন্দু’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনারা এ ঘটনার যথাযথ এবং কার্যকর জবাব দিয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৬-২৭ এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানি সেনা পোস্টগুলো থেকে টুটমারিগালি ও রামপুর সেক্টরের বিপরীতে এলওসি বরাবর ছোট অস্ত্র থেকে বিনা প্ররোচনায় গুলি চালানো হয়।
তবে সেনাবাহিনী নিশ্চিত করেছে, ভারতীয় সৈন্যরা উপযুক্ত ছোট অস্ত্রের গুলিতে যথাযথ জবাব দিয়েছে।
নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে প্রায় ৬০টি দেশের ওপর নতুন শুল্ক আরো...
নিউজ ডেস্ক : বাহরাইন ও কুয়েতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। ...
নিউজ ডেস্ক : এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মশাবাহিত ডেঙ্গু প...
নিউজ ডেস্ক : পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পু...
নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভ...

মন্তব্য (০)