• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৩১

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ৩১ জনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী, পতিত ফ্যাসিস্ট আওয়ামিলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে বিগত সময়ে কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী কুড়িগ্রাম থানা ০৭ জন, রাজারহাট থানা ০২ জন, উলিপুর থানা ০২ জন, নাগেশ্বরী থানা ০১ জন, ফুলবাড়ী থানা ০৪ জন, ভূরুঙ্গামারী থানা ০৫ জন, চিলমারী থানা ০২ জন, রাজিবপুর থানা ০২ জন, রৌমারী থানা ০১ জন, কচাকাটা থানা ০২ জন ও ঢুষমারা থানার ০২ জনসহ মোট ৩১ জন ফ্যাসিস্টকে বিভিন্ন মামলা মূলে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রামে গত ২০ এপ্রিল ও আজ ২১ এপ্রিল সকল ১০টা পর্যন্ত চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মোট ৩১ জন ফ্যাসিস্টকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন মামলায় গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা পুলিশ। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।

মন্তব্য (০)





image

ভারতে পালাচ্ছিলেন দুর্ধর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভ...

image

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

নিউজ ডেস্ক : চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন...

image

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণীর...

image

‎দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...

  • company_logo