ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় জনজীবনে স্বস্তি ফেরাতে ও চলাচলের দুর্ভোগ কমাতে সরকারি জমিতে অবৈধ স্থাপনা ও ফুটপাতে ভাসমান হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
রবিবার ( ২০ এপ্রিল ) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উচ্ছেদ অভিযানে উপজেলা সদরের বিভিন্ন রাস্তার পাশে ফুটপাত এবং সরকারি জায়গায় অবৈধ দোকান ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়। এছাড়া রাস্তার পাশের বিভিন্ন দোকানের সামনের বর্ধিত অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ হয়।
উচ্ছেদ অভিযানে পরিচালনাকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তা-কর্মচারী, সদরপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং স্থানীয় উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, জনজীবনে স্বস্তি ফেরাতে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি, এ অভিযান অব্যাহত রাখা হবে।
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...
নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশে...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে সব নাগরিকের জন্য বৈষম্যহীন পুলিশি স...

মন্তব্য (০)