• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে দু'টি পোশাক কারখানায় হামলা-ভাংচুর, আটক ৪৫

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইপিজেডের (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) ভেতরে দুটি পোশাক কারখানা ভাঙচুর করেছে একদল জনতা। এই ঘটনায় জড়িত ৪৫ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দিবাগত রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, বিকেল ৫টার দিকে ইপিজেডের ভেতরে ইউনেস্কো বিডি লিমিটেড ও অনন্ত হুয়াশিং লিমিটেড নামে দুটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়া, আশেপাশের কয়েকটি গাড়িও ভাঙচুর করেন তারা।

'অন্তত আধাঘণ্টা ধরে চলে ভাঙচুর। পরে শিল্প পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে একটি মিছিল ইপিজেডের সামনে দিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে পুরো মিছিলটি ইপিজেডের ভেতরে ঢুকে পড়ে। কারখানার শ্রমিকদেরও মিছিলে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়। উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে শ্রমিকরা মিছিলে না যাওয়ায় ভাঙচুর শুরু করেন মিছিলকারীরা।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী আরও বলেন, 'জেলা পুলিশ ঘটনাটি পরে জেনেছে। ইপিজেডে কুইক রেসপন্স করেছে র‌্যাব ও সেনাবাহিনী। সেনাবাহিনী ৪৫ জনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করেছে।'

'ফিলিস্তিন ইস্যু একটি নিরপেক্ষ ইস্যু। এই মিছিলে সব দলের লোকজন থাকেন। কেউ অন্য কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি করেছেন কি না পুলিশ সেটি তদন্ত করে দেখছে'।

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo