• সমগ্র বাংলা

ফিলিস্তিনে গণ হত্যার প্রতিবাদে দিনাজপুরে জাপার বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরাইলী বাহিনী এবং দোসরদের নারী শিশুসহ গণহত্যার প্রতিবাদে আজ রবিবার দিনাজপুরে বিক্ষোভসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে তারা।

জাতীয় পার্টির কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে দুপুরের দিকে কালিতলাস্হ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক হয়ে প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এসময় ইসরাইল বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা।

কর্মসূচি চলাকালে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল। গনহত্যা বন্ধে ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন তিনি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিনুর ইসলাম শাহিন, কেন্দ্রীয় কমিটির সোলায়মান শামী, জেলা কমিটির সহ সভাপতি মীর তৌহিদুল ইসলাম স্বপন, সহ সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা রোকেয়া বেগম লাইজু, জেলা কমিটির যুগ্ম সস্পাদক ডাঃ আনোয়ার হোসেন, মমতেহাজ আলম, তথ্য ও গবেষনা সম্পাদক আক্তারুজ্জামান তুহিন, পৌর কমিটির সাধারন সম্পাদক সোয়েব, যুব সংহতির জেলা কমিটির আহবায়ক নাসিম খান পীরু,  স্বেচ্চাসেবক পার্টির জেলা কমিটির আহবায়ক শফিক আহমেদ, সদস্য সচিব মীর আনিসুজ্জামান মিলন, ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য নেহাল হোসেন, আসলাম, আজিম উদ্দিন, আব্দুল হাকিম প্রমুখ।

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo