• সমগ্র বাংলা

শ্রীপুরে বদ্ধঘরে ঝুলছিল নারী পোশাক শ্রমিকের মরদেহ, পাশেই প্রেমিককে লিখা চিরকুট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বদ্ধঘরে ঝুলছিলো নারী পোশাক শ্রমিকের মরদেহ। পাশেই পড়ে ছিলো প্রেমিককে লিখা চিরকুট। খবর পেয়ে একটি বহুতল ভবনের দু'তলার একটি কক্ষ থেকে নারী পোশাক  শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। 

শনিবার(১২ এপ্রিল) দিবাগত রাত  সাড়ে ১১ টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বহুতল ভবনের দুতলা থেকে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। 

নিহত শ্রমিক তানজিলা (২৬) উপজেলার মাওনা ইউনিয়নের সলিংমোড় গ্রামের মো. তাজউদ্দিনের কন্যা। তিনি উপজেলার জৈনা বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় এসকিউ বিরিকিনা ফাসু নামের একটি তৈরি পোশাক কারখানায় চাকুরি করতেন।

নিহত তানজিলার লেখা  চিরকুটে লিখা রয়েছে, আমি নিজের ইচ্ছাই গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করছি। তার জন্য আমার পরিবার কিংবা বাড়ি ওয়ালা কোন কারণ না। কারণ আমি এমন একজনকে ভালোবাসি, না পারি তাকে কিছু বলতে, না পারি কিছু করতে। আমি চিন্তা করে দেখলাম আমার বাঁচার অধিকার নাই। তাই মৃত্যুকে জয় করে চলে গেলাম। ইতি তানজিলা। ভালো থেকো তুমি তুমার মহারনী তানিয়াকে নিয়ে।অনেক ভালবাসতাম বলে তুমি আমাকে এই পৃথিবী থেকে বিদায় দিলে প্রিয় সোহাগ

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে বদ্ধঘরের তালা ভেঙে নারী পোশাক কারখানার শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহের পাশে ছিলো একটি চিরকুট। গত কয়েকমাস যাবৎ নিহত নারী এই বাসায় থাকতো। বাড়ির মালিক জানিয়েছেন মাঝেমধ্যে একটি ছেলে স্বামী পরিচয়ে বাসায় আসতেন। তবে স্বজনদের দাবি তার কোন স্বামী নেই। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।

 

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় 'তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় তথ্যের সত্যতা নিশ্চিতকরণে...

image

পাবনার ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হে...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর পাকশী রেলওয়ে পুলিশ চলন্ত ধ...

image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

  • company_logo