• সমগ্র বাংলা

কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোর সংঘর্ষে লন্ডন প্রবাসীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কি‌শোরগ‌ঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোস্তাক মোল্লা (৩৫) নামে এক লন্ডন প্রবাসী নিহত হয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে জেলা শহরের গাইটাল পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তাক মোল্লা সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও গ্রামের আশরাফ উদ্দিনের (মেনু মোল্লার) ছেলে। তিনি লন্ডন থেকে গত (০৩ এপ্রিল) বাংলাদেশে নিজ বাড়িতে এসেছেন। কয়েকদিন পর তার লন্ডন ফিরে যাওয়ার কথা ছিল।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে মোস্তাক মোল্লা বাড়ি থেকে মোটরসাইকেলে করে জেলা শহরে যাওয়ার পথে গাইটাল পুকুরপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অ‌টো‌রিকশার সাথে সংঘর্ষ হয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে নিয়ে যাওয়ার পথে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন,  এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

 

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo