• অপরাধ ও দুর্নীতি

আ.লীগের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারের জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ  ২০১৮ সালে নির্বাচনী প্রচারণায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়ী বহরে হামলা, ভাঙচুর-অগ্নি সংযোগ ও ডোমারের যুবদল নেতা মাসুদ বিন আমিনের কাছে ১০লাখ টাকা চাঁদাদাবী করে। চাঁদা না দেয়ায় নানাভাবে নির্যাতনের অভিযোগে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। 

আজ দুপুরে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে প্রিজন ভ্যানে আদালতে নিয়ে আসা হলে বিক্ষুব্ধ জনতা তাকে লাঞ্চিত করার চেষ্টা করে। পরে আদালতে তোলা হলে আসামি পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি না হওয়ায় দুই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় বিজ্ঞ বিচারক দেলোয়ার হোসেন। জেল হাজতে নেয়ার পথে উৎসুক জনতা আফতাব উদ্দিন সরকারকে মারপিটও করে। এসময় ভোট চোর শ্লোগানে মুখরিত হয় পুরো আদালত চত্বর।          

এর আগে গত ০৫মার্চ বুধবার রাতে তাকে রংপুর নগরের সেনপাড়া এলাকা থেকে আটক করে পুলিশ। সেখানে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনটি হত্যা মামলায় আটক দেখানো হয়। 

অধ্যাপক রফিকুল ইসলামের আইনজীবি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো জানান , ২০১৮সালের নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার, তার দলের ৭০থেকে ৮০ জন লোক আধ্যাপক রফিকুল ইসলামের গাড়ী বহরে হামলা চালায়। এসময় গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়, গুরুতর আহত হয় রফিকুল ইসলামসহ তার দলের নেতাকর্মী। আজকে তাকে আদালতে তোলা হয়েছে। বিজ্ঞ বিচার দেলোয়ার হোসেন তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। 

এদিকে মাসুদ বিন আমিনের আইনজীবি অ্যাড. মামুনুর রশিদ পাটোয়ারী জানান , বিগত স্বৈরাচার সরকারের আমলে ডোমার-ডিমলার সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারসহ তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন ডোমার উপজেলা যুবদল নেতা মাসুদ বিন আমিনের কাছে ১০লাখ টাকা চাঁদাদাবী করে। চাঁদা না দেয়ায় তাকে বিভিন্নভাবে নির্যাতন করে। পরবর্তীতে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল হাজতে প্রেরণ করে। 

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo