• অপরাধ ও দুর্নীতি

বিরামপুরে ৬ জুয়াড়ী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর  প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে জুয়া খেলার সময়।৬ জুয়াড়ীকে আটক করেছে স্হানীয় থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে ওই অভিযান চালিয়েছে তারা। এসময় উদ্ধার করা হয়েছে  ৩ হাজার ৩০ টাকা। 

জানা গেছে শুক্রবার রাতে বিরামপুরের ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নে টাটকপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজার ওরফে ফিজুলের চাউল কলের চাতালে জুয়ার আসরে টাকার বিনিময়ে জুয়া খেলছিল কয়েকজন জুয়াড়ী খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।এসময় জুয়া খেলার উপকরন হতে ৫২টিসহ  ৩ হাজার ৩০ টাকা জব্দ করে পুলিশ । 

বিরামপুর থানার ইনচার্জ মমতাজুল হক জানান,  জুয়ার আসরে  টাটকপুর ফকির পাড়া গ্রামের সুলতান মাহমুদের ছেলে হামিদ মাহমুদ (৩২), গোলাম মোস্তফার ছেলে নাহিদ ইসলাম (২৮), মনছের আলীর ছেলে রাসেল শেখ (২৪), আব্দুস সাত্তারের ছেলে মাজারুল ইসলাম (৪২) টাটকপুর ও খয়েরপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলের রায়হান কবির (২৫),ও আলিফ উদ্দিনের ছেলে আশিকুর ইসলাম(৩২) কে আটক করেছেন তারা। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইন, ১৮৬৭ এর ৩/৪ ধারা মামলা রেকর্ড করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ফুলবাড়ি উত্তর কৃষ্ণপুর এলাকার মৃত মোন্নাফ মন্ডলের ছেলে মাসুম আলী(৩৫), বিরামপুর উপজেলার জগদীশপুর এলাকার আব্দুল লতিফের ছেলে নাসিম আহমেদ(২৯), ফুলবাড়ি উপজেলার সুজাপুর মধ্যপাড়া গ্রামের জনাব আলীর ছেলে সাগর আলী(৩০) বিরামপুর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের আজহার আলীর ছেলে আক্কাস আলী(৩০) গ্রেপ্তার করে ৬ জুয়াড়ীসহ ১০জনকে আজ শনিবার আদালতে তুলে দেওয়া হয়েছে। 

 

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo