• অপরাধ ও দুর্নীতি

পঞ্চগড়ে ভারতীয় নাগরিকে আটক করেছে বিজিবি

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশের পঞ্চগড়ে কাজ করতে এসে সতিশ রায় নামে এক ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি। রাতে এক প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মনিরুল ইসলাম।শনিবার (৮ মার্চ) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকা থেকে তাকে আটক করা হয়। 

জানা যায়, আটক সতিশ রায় ভারতের জলপাইগুঁড়ি জেলার ময়নাগুঁড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার দেবিন রায়ের ছেলে। তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করার পাশাপাশি তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। 

প্রেস বিজ্ঞোপ্তিতে জানা যায়, সতিশ রায় ১৫ থেকে ২০ দিন আগে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকায় দিনমজুরের কাজ করছিলেন। এর আগেও একই ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরের কাজ করেছে সতিশ। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাঝিপাড়া টয়াগছ এলাকার রমজান আলীর বাড়ি থেকে সতিশকে আটক করে মাঝিপাড়া বিওপির বিজিবি সদস্যরা। 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মনিরুল ইসলাম বলেন, ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরের কাজ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। 

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo