• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় ২ লাখ ৪৪ হাজার টাকার জাল নোটসহ ১৪ মামলার আসামী গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা থেকে ১৪টি মামলার আসামি রাসেল মন্ডল (৩০) কে এবার জাল টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দুপচাঁচিয়া থানার পশ্চিম আলোহালীপাড়া থেকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। এসময় রাসেলের কাছে ৫০০ টাকার মূল্যের ৪৮৮টি জাল নোট পাওয়া যায় যা মোট ২ লাখ ৪৪ হাজার টাকা।

গ্রেপ্তার রাসেল উপজেলার বনতেতুলিয়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। পুলিশের দাবি, রাসেলের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, 'ঈদকে কেন্দ্র করে জাল নোটগুলো ঢাকার ওদিক থেকে বগুড়ায় আনা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছেন। তার সঙ্গে আর কারা যুক্ত আছে সেই বিষয়ে তারা কাজ করছেন।' তিনি আরও বলেন, 'এই ব্যক্তির নামে মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে প্রায় ১৪টির মামলা রয়েছে।'

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo