• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়ায় অবৈধ প্রক্রিয়ায় প্যাকেজিং তেলের বোতল জব্দ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া গোপনসংবাদের ভিত্তিতে (৫ মার্চ) বুধবার দুপুর ২:৩০ মিনিটে দিকে দেওদিঘী বাজারের পূর্ব পাশে একটি বাসায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে বাসার একটি কক্ষে তেলের ২টি ট্যাংক সহ প্রায় ৩৫০০ লিটার খোলা ও বোতলজাত তেল পাওয়া যায় যার মোড়কে বিএসটিআই এর অনুমোদন সহ পণ্যের মোড়কের জন্য নির্ধারিত তথ্যসমূহ অনুপস্থিত।

বাসার কক্ষসমূহে সয়াবিন তেল  অস্বাস্থ্যকর পরিবেশে ওজনে কম দিয়ে অবৈধ প্রক্রিয়ায় প্যাকেজিং করে রুপচান নামে সাতকানিয়ার বিভিন্ন দোকানে সাপ্লাই করা হয়। কক্ষগুলোতে প্রায় ৬৮০০টি  এক ও ২ লিটার এর খালি প্লাস্টিক বোতল ও লেবেল সহ ড্রামে তেল পাওয়া যায়। বাসাটি থেকে ৩৫০০ লিটার পরিমাণ তেলের বোতল জব্দ করা হয় এবং তিনটি কক্ষে খালি বোতল সমূহ, তেলের ড্রাম,মোটর সহ সিলগালা করে দেয়া হয়। অভিযানে উক্ত বাসায় তেলের ব্যবসা পরিচালনাকারী মো: ইউনুস(৪৮), পিতা- আবদুল হামিদ, সাং- পশ্চিম গাটিয়াডেংগা, ওয়ার্ড ০৯, এওচিয়া কে হাতেনাতে আটক করা হয় এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তেলের ব্যবসার সাথে জড়িত অপর একজন মো: ইসহাক(৪২), পিতা- আব্দুল হামিদ, সাং- পশ্চিম গাটিয়াডেংগা,ওয়ার্ড ০৯, এওচিয়া এবং বাড়ির মালিক মো: নাসির উদ্দীন (৪৫), পিতা- মৃত মফজুল আহমেদ, ওয়ার্ড-০৪,এওচিয়া, সাতকানিয়া এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জন্য স্যানিটারি ইন্সপেক্টর কে নির্দেশনা দেয়া হয়।

অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামাল, সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন পারভেজ সহ তার টিম, সাতকানিয়া থানার পুলিশ সদস্য বৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

 

মন্তব্য (১)





image
image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo