প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৪ মার্চ) ভোর রাতে সিদ্ধিরগঞ্জের পানির কল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মেহেদী হাসান (২০)। সে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মো. রহিমের ছেলে।
এ ঘটনায় র্যাব-১১ এর পরিদর্শক সুজিৎ বিশ্বাস বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে সিদ্ধিরগঞ্জের পানির কল এলাকায় র্যাব একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। সন্দেহজনক আচরণ করায় মেহেদী হাসানকে থামতে সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি কৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদের সময় তিনি পালানোর কোনো যৌক্তিক কারণ জানাতে পারেননি। এরপর র্যাব তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি খালি ম্যাগজিনসহ রিভলবার উদ্ধার করে। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, "র্যাব অস্ত্রসহ মেহেদী হাসানকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।"
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

মন্তব্য (০)