ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মারধর ও হত্যা চেষ্টার ঘটনায় উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি আসাদুজ্জামান মাসুদ(৪৬) কে গ্রেপ্তার করেছে পলিশ।
পুলিশ জানায়, গত বছরের ২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এঘটনায় সাহেব আলী নামে এক শিক্ষার্থী বাদী হয়ে এজাহারনামীয় ৫০ জনসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার গভীররাতে নিজবাড়ী থেকে আসাদুজ্জামান মাসুদকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি ও পশ্চিম খরখরিয়া এলাকার খয়বর হোসেনের ছেলে বলে জানা গেছে।
মঙ্গলবার(৪ মার্চ) দুপুরে চিলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মুশাহেদ খান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

মন্তব্য (০)