• অপরাধ ও দুর্নীতি

চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মারধর ও হত্যা চেষ্টার ঘটনায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মুনায়েম হোসেন সরদার(৫৫), ৮নং ওয়ার্ড ইউপি সদস্য একেএম রায়হানুল ইসলাম বিজু(৫০) ও হাফিজুর রহমান (৩৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত বছরের ২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এঘটনায় সাহেব আলী নামে এক শিক্ষার্থী বাদী হয়ে এজাহারনামীয় ৫০ জনসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। ওই মামলায় রানীগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুনায়েম হোসেন সরদার, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা একেএম রায়হানুল ইসলাম বিজু ও হাফিজুর রহমান (৩৭)কে গ্রেপ্তার করা হয়।

সোমবার(৩ মার্চ) বিকেলে চিলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মুশাহেদ খান জানান, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo