ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে শাওন কর্মকার (৩৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ মার্চ) দুপুরে বিজিবি কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এ এম জাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক শাওন কর্মকার ভারতের পশ্চিম ত্রিপুরার খায়েরপুর উপজেলার কাশিপুর মিশন রোড গ্রামের শান্তি কর্মকারের ছেলে।
লে.কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, গত রবিবার রাতে কুমিল্লা সীমান্তের কেরানীনগর এলাকায় বাংলাদেশের ২০ গজ অভ্যন্তরে ওই ভারতীয় নাগরিকে দেখেতে পায় বিজিবির একটি টহল দল।
পরে তাকে আটক করা হয়। এ সময় তার থেকে ভারতীয় একটি আধার কার্ড, একটি পার্মানেন্ট একাউন্ট নম্বর কার্ড ও একটি স্টেট ব্যাংক ক্লাসিক ভিসা কার্ড জব্দ করা হয়।
তিনি আরো জানান, বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

মন্তব্য (০)