ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে গোপনে দাফন করে পালিয়ে গিয়েও রক্ষা পায়নি স্বামী আবুল কাশেম । পালিয়ে দীর্ঘ দেড় যুগ দেশের বিভিন্ন প্রান্তে কাটিয়ে দিলেও আটকা পড়েছে পুলিশের জালে। শনিবার গভীর রাতে র্যাবের সহায়তা নিয়ে আবুল কাশেমকে গাজীপুর থেকে আটক নীলফামারী সদর থানা পুলিশ।
জানা যায়, নীলফামারী সদরের বাড়াইপাড়া এলাকায় মোসাম্মদ বেগম খাতুনকে হত্যা করে গোপনে দাফন করে পালিয়ে যায় তার স্বামী আবুল কাশেম। ঘটনাটি ঘটে ২০০৭সালের ১৮আগস্ট। পরে নিহত বেগম খাতুনের বড় ভাই ইয়াসিন আলী থানায় মামলা করে। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আবুল কাশেমকে মৃত্যুদন্ড প্রদান করা হয়। সেই থেকে পলাতক ছিলেন আবুল কাশেম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ বলেন, আবুল কাশেম ২০০৭সালে তার দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে একাই গোপনে দাফন করেন। পরে ঘটনা জানাজানি হলে আবুল কাশেম পালিয়ে যায়। সেই থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যু দন্ড প্রদান করা হয়। শনিবার রাতে র্যাবের সহায়তায় তাকে ধরে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

মন্তব্য (০)