• অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে পুলিশের অভিযানে ৫ জন গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ৫ জনের মধ্যে, অপারেশন ডেভিল হান্টে উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাককে (৪৭) গ্রেফতার করা হয়েছে।

তিনি উপজেলার রাতোয়াল গ্রামের মৃত তাহের আলীর ছেলে। আর জিআর ওয়ারেন্টমূলে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মৃত জমির মাঝির ছেলে সেকেন্দার আলী মাঝি (৪৮), বিষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে হারুনুর রশিদ হিরো (৩৭), পূর্ব বালুভরা গ্রামের আফজালের ছেলে আসাদুল প্রামানিক (৫২) ও আমগ্রামের সোলেমানের ছেলে জাহিদুল ইসলাম (৪৮)।

রাণীনগর থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোসলেম উদ্দিন বসুনিয়া জানান, শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশ অভিযান  চালায়। অভিযানে ডেভিল হান্টে উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলায় রাজ্জাককে গ্রেফতার করা হয়। আর অন্য চারজনকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo