• অপরাধ ও দুর্নীতি

কুমিল্লায় আটাশি লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মালামাল আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক সর্বমোট ৮৮,৬৬,৯২৬/- (আটাশি লক্ষ ছেষট্টি হাজার নয়শত ছাব্বিশ) টাকা মূল্যের অবৈধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট  এবং বিভিন্ন প্রকার মোবাইলফোন আটক করা হয়।

 ১৯ ফেব্রুয়ারি (বুধবার)  আনুমানিক ২টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ মথুরাপুর বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় একটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় ৩৪,০০০ পিস অবৈধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৯ টি বিভিন্ন প্রকার মোবাইলফোন আটক করা হয়। যার সর্বমোট মূল্য-৮৮,৬৬,৯২৬/- (আটাশি লক্ষ ছেষট্টি হাজার নয়শত ছাব্বিশ) টাকা। 

 কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি বলেন, দেশের অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান দমনের দৃঢ় প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা প্রহরার মাধ্যমে সফলতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। চোরাচালান রোধে বিজিবির এই ধরনের আভিযানিক কার্যক্রম এবং কঠোর পদক্ষেপ দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্তব্য (০)





image

১৫ দিন আগেই বাবার ঘরে ফিরেছিলেন শাহানারা, এরপর কুড়ালের ক...

গাজীপুর প্রতিনিধি : মেয়ের দাম্পত্য জীবনে দীর্ঘদিনের অশান্তি। নির্যাতনের ...

image

অস্ত্র-মাদক নিয়ে বাংলাদেশে ভারতীয় চক্র, বিজিবির অভিযানে গ...

নিউজ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদেশি অস্ত্র, গোলা...

image

ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের ভাড়া বাসা থেকে ইশরাত জাহা...

image

নুসরাত হত্যা মামলার রায়ে মায়ের সন্তোষ প্রকাশ, পরিবারের নি...

নিউজ ডেস্ক : আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্...

image

একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে

নিউজ ডেস্ক : রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চ...

  • company_logo