• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আগামী সপ্তাহে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী সপ্তাহে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে স্বাগত জানানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের। 

তবে তাদের সাক্ষাৎ মুখোমুখি হবে নাকি ভিডিও কনফারেন্স হবে তা স্পষ্ট করেননি ট্রাম্প। 

ট্রাম্প জানান, তিনি ‘সম্ভবত আগামী সপ্তাহে প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে দেখা করবেন’। এছাড়া তিনি আবারো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহও প্রকাশ করেছেন। 

জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের ভেন্যু কোথায় হবে জিজ্ঞেস করা হলে ট্রাম্প বলেন, ‘আমি এখানে আছি ওয়াশিংটনে।’ তিনি এও স্পষ্ট করেছেন যে, তিনি ইউক্রেনে যাবেন না। 

এ সময় মার্কিন প্রেসিডেন্ট তিন বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সম্পর্কে বলেন, ‘আমি এর অবসান দেখতে চাই, কেবল মানবিক ভিত্তিতে। এটি একটি হাস্যকর যুদ্ধ। ’

ট্রাম্প জানান, তিনি জেলেনস্কির সঙ্গে ইউক্রেনের সম্পদের নিরাপত্তা, যেমন বিরল মাটির খনিজ পদার্থের নিরাপত্তা নিয়ে কথা বলতে চান এবং মার্কিন সহায়তার বিনিময়ে ‘সমান পরিমাণে কিছু’ চান। 

এদিকে, জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ডি ইয়ারমাকের মতে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে অব্যাহত মার্কিন সমর্থন প্রত্যাশী ইউক্রেন এই মাসে ট্রাম্পের এই অঞ্চলের বিশেষ দূত কিথ কেলগের সফরের অপেক্ষায় রয়েছে।

মন্তব্য (০)





image

দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদী বৈঠক, আলোচনা যা নিয়ে

১

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক ...

image

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

২

নিউজ ডেস্ক : অ্যাস্ট্রোফিজিক্যাল বা মহাজাগতিক উৎসের উচ্চশক্ত...

image

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের

৩

নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আভা আন্তর্জাতিক...

image

বিদ্যুৎ, অর্থ ও জলবায়ু সংকট: কপ-৩১ সম্মেলনের আলোচনায় যা থ...

৪

‎নিউজ ডেস্কঃ রেকর্ড মাত্রায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, জল...

image

‎চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

৫

নিউজ ডেস্কঃ চিকিৎসাবিজ্ঞানে  (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬...

  • company_logo