• বিশেষ প্রতিবেদন

টঙ্গীর ইজতেমায় যৌতুকবিহীন ৬৩ বিয়ে অনুষ্ঠিত

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: বিশ্ব ইজতেমার ময়দান ও এর আশপাশের এলাকা মুসলমানদের পদচারণায় জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার (১ ফেব্রুয়ারি) আছরের নামাজের পর ৬৩টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ে পড়ান ভারতের মাওলানা যোহাইরুল হাসান।

বিশ্ব ইজতেমার শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আজ ৬৩টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমি-এর নিয়ম অনুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শ তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ। এজন্য আগে থেকেই বর-কনের নাম নিবন্ধন করা হয়।”

আয়োজকরা জানান, কনের সম্মতিতে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ে। পরে বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ সময় মঞ্চের আশপাশে উপস্থিত মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর ছিটিয়ে দেওয়া হয়।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo