ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ চলমান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালিয়েছে ইসরাইলি বিমানবাহিনী। এতে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।
এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে লেবাননের পূর্বাঞ্চলীয় অঞ্চল বেকায় অভিযান চালিয়েছে বিমান বাহিনী (আইএএফ)।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অভিযানে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস করা হয়েছে।
বেকা লেবানন-সিরিয়ার সীমান্তবর্তী একটি অঞ্চল। যে কারাখানাটি ধ্বংস করা হয়েছে, সেটির অবস্থান সীমান্তের কাছাকাছি। এই সীমান্ত দিয়েই সিরিয়ার আসাদপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে হিজবুল্লাহ অস্ত্র সরবরাহ করত বলে বিবৃতিতে জানিয়েছে আইডিএফ।
এক বছরেরও বেশি সময় ধরে সংঘাতের পর ২০২৪ সালের ২৭ নভেম্বর লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তবে এই এক বছরের সংঘাতে হিজবুল্লাহর অধিকাংশ সামরিক স্থাপনা ধ্বংস এবং গোষ্ঠীটির প্রেসিডেন্ট হাসান নাসরুল্লাহসহ শীর্ষ পর্যায়ের সব নেতাকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।
আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর বর্তমানে সবচেয়ে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ।
নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...
নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...
নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...
নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

মন্তব্য (০)