• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতাবা হোসেইনি খামেনিকেই দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়েছে। ১৯৭৯ সালে রাজতন্ত্র অবসান ও ইসলামিক রিপাবলিক গঠিত হওয়ার পর দেশটির তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন মুজতাবা খামেনি।

‎রোববার বাংলাদেশ সময় দিবাগত রাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয় নতুন সুপ্রিম লিডারের নাম।
‎
‎দেশটির ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সুপ্রিম লিডার নির্বাচন করে। সর্বশেষ ভোটাভুটিতে তারা মুজতাবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেন। অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন নেতার প্রতি সবাইকে সমর্থন জানানোরও আহ্বান জানায়।
‎
‎প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাই নিহত হওয়ার খবরও দেয় দেশটির শীর্ষ গণমাধ্যমগুলো।

মন্তব্য (০)





image

সৌদিতে ১৯ হাজার লোক নিয়োগের ঘোষণা

১

নিউজ ডেস্ক : সৌদি আরবের স্বাস্থ্য খাতে বড় পরিসরে কর্মসংস্থান...

image

স্থানীয় নির্বাচনের আগে চীনের অপপ্রচার বৃদ্ধি নিয়ে তাইওয...

২

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের প্রথম নয় মাসে তাইওয়ানকে লক্ষ্য...

image

ইরানের ইচ্ছা অনুযায়ী চলবে হরমুজ: আইআরজিসি কমান্ডার মোস্তফা ‎

৩

নিউজ ডেস্কঃ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের সশস্ত্র বাহিনীর ...

image

মোদীকে এড়িয়ে ভারত সফরে রুবিও, ‘অন্যরকম চুক্তির’ ইঙ্গিত দি...

৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ...

image

হামাস ফ্রান্সে পৌঁছাবে, মাখোঁকে আগেই সতর্ক করেছিলাম: নেতা...

৫

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সজুড়ে চলমান দাঙ্গা নিয়ে দেশটির প্রে...

  • company_logo