• আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা ইরানিরাই নির্বাচন করবেন: পররাষ্ট্রমন্ত্রী

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দেশটির 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবেন। এই বোর্ডের সিদ্ধান্তেই ইরানের কাণ্ডারি নির্ধারিত হবে। 

তিনি জোর দিয়ে বলেন, এটি ইরানি জনগণের একটি অভ্যন্তরীণ বিষয়। এতে বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, ইরানের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস-এর মাধ্যমে দ্রুতই একজন নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট, মন্ত্রিসভা এবং পার্লামেন্ট—সবাই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে আরাকচি বলেন, ইরান তার অভ্যন্তরীণ বিষয়ে কোনো বাইরের হস্তক্ষেপের অনুমতি দেবে না।

তিনি বলেন, ‘নতুন নেতা নির্বাচন করা ইরানি জনগণের ওপর নির্ভর করে। এটি কেবল ইরানি জনগণের কাজ এবং অন্য কারও এতে মাথা ঘামানোর বিষয় নয়।’

এর আগে ট্রাম্প বলেছিলেন যে, তাকে ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করলে তিনি মেনে নিবেন না এবং এজন্য দেশটিকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

সূত্র: আলজাজিরা।

মন্তব্য (০)





image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

image

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর নিখোঁজ

নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের...

image

টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার...

image

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

নিউজ ডেস্ক : ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ ...

  • company_logo