• আন্তর্জাতিক

এবার বাহরাইনে আঘাত হানল মার্কিন ক্ষেপণাস্ত্র

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথভাবে ইরানে আগ্রাসন চালাচ্ছে। কঠোর ভাষায় পাল্টা জবাবও দিচ্ছে ইসলামি প্রজাতন্ত্র। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সরাসরি তেল আবিবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে তেহরান।  

এর মধ্যে শুধু বাহরাইনেই কয়েক হাজার মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এবার দেশটির রাজধানী মানামায় আঘাত হেনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র।

মানামায় ড্রোন প্রতিহত করতে গিয়ে মার্কিন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পথভ্রষ্ট হয়ে আবাসিক ভবনে আঘাত হেনেছে।

খবরে বলা হয়েছে, বাহরাইনের মানামায় একটি ড্রোন আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছিল যুক্তরাষ্ট্রের একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এ সময় সেখান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পার্শ্ববর্তী আবাসিক ভবনে গিয়ে লাগে। এতে কেউ হতাহত হয়েছে কিনা, কিংবা কী পরিমাণ ক্ষতি হয়ে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

তবে এ ঘটনাটি উপসাগরীয় সংকটে একটি ক্রমবর্ধমান ধারাকে স্পষ্ট করে তুলছে, যেখানে মার্কিন ঘাঁটি এবং কৌশলগত অবকাঠামো রক্ষায় ছোড়া ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বেসামরিক এলাকায় গিয়ে পড়ছে। যদিও সংশ্লিষ্ট সরকারগুলো প্রকাশ্যে এই ক্ষয়ক্ষতির জন্য ইরানকে দায়ী করে আসছে।

পরে এই দৃশ্য সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা ভাইরা হয়ে যায়। তবে ঘটনা কোন সময় ঘটেছে তা জানা যায়নি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

মন্তব্য (০)





image

ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক : ইরানে নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা হওয়ার পর ঘুরে গেছে যুদ্...

image

ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি

নিউজ ডেস্কঃ ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আ...

image

ইরানের সর্বোচ্চ নেতা ইরানিরাই নির্বাচন করবেন: পররাষ্ট্রমন...

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দেশটির 'অ...

image

ভারতে বাংলাদেশি সন্দেহে নারী-শিশুসহ আটক ১২৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গ...

image

তিন দেশে ইরানের হামলা, আইআরজিসি দপ্তরে ইসরাইলি আঘাত

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব ...

  • company_logo