• অপরাধ ও দুর্নীতি

অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ৩ বাংলাদেশি আটক

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা সীমান্ত দিয়ে  অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে একজন নারী ও ২ যুবক রয়েছে। তবে আটককৃতদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে।

মঙ্গলবার দুপুরে শার্শা সীমান্তের শিকারপুর এলাকার একটি মাঠ থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান  বিজিবি।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের নতুন হাট গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী পান্না আক্তার (৩৮), গোপালগঞ্জের উত্তর হাজিরা বাড়ী গ্রামের বিনোদ গাইনের ছেলে বিপব গাইন (২১) ও খুলনার পশ্চিম বিল পাবলা গ্রামের পঙ্কজ মল্লিকের ছেলে কল্লোল মল্লিক (১৭)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী বলেন,  'সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধ পথে ভারতে ঢুকবে' তাদের কাছে গোপন এমন একটি খবর আসে।পরে বিজিবির টহলদল অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী শিকারপুর মাঠ থেকে তিন বাংলাদেশিকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo