ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে আবুল হোসেন (৩৫) নামের যুবকে ২০ হাজার টাকা টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে নাগরী ইউনিয়নের পাড়াবর্থা এলাকায় অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসারও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।
দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন ফরিদপুরের বোয়ালমারি উপজেলার কালীয়াণ্ড এলাকার মুসা মল্লিকের ছেলে।
ভ্রাম্যমান আদালত বিচারক তনিমা আফ্রাদ জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পাড়াবর্থা এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩’-এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে ফসলি জমি থেকে মাটি কাটায় দায়ে আবুল হোসেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়সিত কাজের অংষ হিসেবে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

মন্তব্য (০)